তিতাস গ্যাসের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর,২৩-ডিসেম্বর,২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

জানা গেছে, দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর,২৩-ডিসেম্বর,২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪০ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৯৩ পয়সা।

অপরদিকে, ৬ মাসে (জুলাই,২৩-ডিসেম্বর,২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ২৬ পয়সা।

৩১ ডিসেম্বর ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৭১ টাকা ৯১ পয়সা।

আরো