ফেডারেল ইনুস্যুরেন্স কোম্পানীর পরিচালক খাদিজাতুল আনোয়ার সনি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় কোম্পানীর পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠান ৪ ফেব্রুয়ারী ২০২৪ ইংতারিখে ঢাকা ক্লাব লিঃএরস্যামসন এইচ চৌধুরী সেন্টারে অনুষ্ঠিত হয়।

এ সম্পর্কিত আরো সংবাদ

কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক জনাব এএমএমমহিউদ্দিন চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানীর চেয়ারম্যান জনাব এনামুলহক। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনা করে কোম্পানীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সনি বলেন আমি আমার নির্বাচনী এলাকা ফটিক ছড়ি বাসীর প্রতি কৃতজ্ঞ। ফটিকছড়ি কে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলবইনশা আল্লাহ। জননেত্রী শেখ হাসিনার সরকারের প্রতি আস্থা রাখার ও অনুরোধ করেন তিনি। এছাড়াও অতীতেরন্যায় ফেডারেল ইনস্যুরেন্সের প্রতিতার সাহায্য ও সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন খাদিজাতুল আনোয়ার সনি। তিনি সকলের সহযোগিতা কামনাকরেন। কোম্পনী সচিব শেখ মোহাম্মদ আনোয়ার উদ্দীন এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেনভাইস চেয়ারম্যান জনাব আলহাজ্ব ইলিয়াস সিদ্দিকী, সাবেক চেয়ারম্যান নুরু লআলম, পরিচালক জনাব মোরশেদুল শফি। কর্মকর্তাদের পক্ষ থেকে বক্তব্য রাখেন কোম্পানীর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃমাহবুবুল আলম ও এসইভিপি জনাব একেএমসরফউদ্দিন চৌধুরী। সভায় অন্যান্যেরমধ্যে নির্বাহীও বিনিয়োগ কমিটির চেয়ারম্যান জয়নুল আবেদীন জামাল,অডিটকমিটির চেয়ারম্যান বাংলাদেশ সরকারের সাবেক সচিব জনাব সফররাজ হোসেন, এনআরসিকমিটির চেয়ারম্যান সাবেক সচিব জনাব মোঃরফিকুল ইসলাম,পরিচালক জনাব জিয়াউদ্দীন ও কোম্পনীর সকল শাখা ব্যাবস্থাপকগণ ও সকল বিভাগীয় প্রধানবৃন্দ এবং কোম্পানীর অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো