রেড সি গেটওয়েকে আইটি অবকাঠামো দেবে জেনেক্স ইনফোসিস

পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্য প্রযুক্তি খাতের কোম্পানি জেনেক্স ইনফোসিস লিমিটেড সৌদি আরবভিত্তিক কোম্পানি রেড সি গেটওয়ে টার্মিনাল বাংলাদেশ লিমিটেডের (আরএসজিটি) সঙ্গে একটি সেবা প্রদান চুক্তি করেছে ।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

সূচকের বড় পতনে কমেছে লেনদেনও

এমারেল্ড অয়েলে চেয়ারম্যান ও এমডি নিয়োগ

সূচকের পতনে চলছে লেনদেন

জানা গেছে, জেনেক্স ইনফোসিস চট্টগ্রামে অবস্থিত পতেঙ্গা কন্টেনার টার্মিনাল পরিচালনার জন্য রেড সি গেটওয়ে টার্মিনাল বাংলাদেশ লিমিটেডকে আইটি অবকাঠামো তৈরি করে দেবে। এ কাজের মাধ্যমে আগামী এক বছরে জেনেক্স ইনফোসিসের রাজস্ব আসবে ২৮ কোটি ৫০ লাখ টাকা।

রেড সি গেটওয়ে টার্মিনাল বাংলাদেশ লিমিটেড চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে পতেঙ্গা কন্টেনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেয়েছে। কোম্পানিটি আগামী ২২ বছর এই টার্মিনাল পরিচালনা করবে। ইতোমধ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাথে এ বিষয়ে কোম্পানিটির একটি চুক্তিও হয়েছে।

আরো