সরিষার বাম্পার ফলনের আশা, কৃষকের মুখে হাসি

বরিশালের আগৈলঝাড়া উপজেলার দিগন্তজ‍ুড়ে ফুলে ভরা সরিষা মাঠ দেখে কৃষকদের মুখে হাসির ঝিলিক। প্রাকৃতিক বিপর্যয় না হলে সরিষার বাম্পার ফলনের আশা করছেন তারা। উপজেলার রাজিহার, বাকাল, গৈলা, রতনপুর ও বাগঘা ইউনিয়নের নদী তীরবর্তী ও বিভিন্ন এলাকার বিস্তীর্ণ মাঠজুড়ে এখন সরিষা ফুলের সমারোহ। লাভজনক হওয়ায় গত কয়েক বছর ধরে উপজেলায় বিভিন্ন অঞ্চলে সরিষার চাষ অনেকাংশেই বেড়েছে।

এ বিষয়ে উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবার উপজেলায় ১০০ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়া চলতি মৌসুমে উপজেলার বিভিন্ন স্থানে বিনা-৪, বারি-১৪, বারি-১৭, বারি-১৮ জাতের সরিষা আবাদ হয়েছে। পাশাপাশি উপজেলায় ২ শতাধিক চাষিকে সরিষার বীজসহ ইউরিয়া, টিএসপি ও পটাশ সার দিয়েছে কৃষি অফিস।

এ সম্পর্কিত আরো সংবাদ

আগৈলঝাড়া উপজেলা কৃষি কর্মকর্তা পীযুষ রায় জানান, চাষের শুরু থেকেই সরিষার রোগবালাই দমনে মাঠ পর্যায়ে কৃষকদের নানা পরামর্শ দেওয়া হচ্ছে। যে কারণে ফলনও ভালো হয়েছে। এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় সরিষার বাম্পার ফলনের আশা করা যাচ্ছে। তীব্র শীত ও ঘন কুয়াশায় সরিষার ফলন ভালো হয়।’

তিনি বলেন, ‘চলতি মৌসুমে উপজেলায় রেকর্ড পরিমাণ সরিষা চাষ হয়েছে। কৃষি অফিসের পক্ষ থেকে সার, বীজ ও কীটনাশকসহ আর্থিক সহযোগিতা করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে সরিষা চাষ থেকে কৃষকেরা বাড়তি মুনাফা আয় করতে পারবেন।’

আরো