তসরিফা ইন্ডাস্ট্রিজের নগদ লভ্যাংশ প্রেরণ
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি বস্ত্র খাতের কোম্পানি তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে প্রেরণ করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটি সমাপ্ত হিসাববছরের নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।