সুদ মুওকুফ ও গাড়ী বিক্রির আয়ে বড় মুনাফা ইনটেকের

দীর্ঘদিন যাবত লোকসান গুনছে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি ইনটেক অনলাইন। ফলে ২০১৮ সালের পর থেকে মাত্র ২০২০ সালে নামমাত্র ১ শতাংশ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। তবে সর্বশেষ প্রান্তিকে বড় ধরণের আয় দেখিয়েছে ইনটেক অনলাই।

ডিএসই সূত্র মতে, এই আয় তাদের অপরাশনাল নয়। বিষয়টি স্বীকারও করেছে কোম্পানি কর্তৃপক্ষ। তারা বলেছেন এটি কোম্পানির এককালীন আয়। পাবর্তীতে প্রান্তিকে এই আয়ের সুযোগ নেই।

এ সম্পর্কিত আরো সংবাদ

এম.এল. ডাইংয়ের এজিএম ২৪ ডিসেম্বর

সূচক ঊর্ধ্বমুখী, লেনদেন ১,২২০ কোটি

কোম্পানি সূত্র মতে, (অক্টোবর,২৩-ডিসেম্বর,২৩) মোট আয় করেছে ২ কোটি ৪৭ লাখ ১৮ হাজার ৬৩৩ টাকা। এর মধ্যে মাত্র ৩৯ লাখ ৯৭ হাজার ১৭৮ টাকা কোম্পানি অপারেশনাল আয়। বাকী ১ কোটি ৪৬ লাখ ৪৬ হাজার ৪৫৫ টাকা সুদ মুওকুফ হিসেবে এবং ৬০ লাখ ৭৫ হাজার টাকা পেয়েছে পুলের গাড়ী বিক্রি করে।

ডিএসই সূত্র মতে, কত কয়েক বছর লোকসানে থাকা ইনটেক চলতি বছরের সর্বশেষ প্রান্তিকে (অক্টোবর,২৩-ডিসেম্বর,২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৪ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ১৯ পয়সা। অপরদিকে, ৬ মাসে (জুলাই,২৩-ডিসেম্বর,২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৪ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৩৪ পয়সা।

এই বিষয়ে কোম্পানির প্রধান অর্থ কর্মকর্তা(সিএফও) আজম আলী বলেন, এবারের আয়ের মতো আগামীতে আর হওয়ার সুযোগ নেই। কারণ এটি আমাদের অপারেশনাল আয় নয়। আয়ের একটি বড় অংশ আসছে সুদ মুওকুফ ও গাড়ী বিক্রির টাকা থেকে।

[atn_photocard]
আরো