নগদে রিচার্জ করে ১০ হাজার টাকার শপিং

নগদ থেকে নিজের অথবা প্রিয়জনের মোবাইলে ১০০ টাকা বা তার বেশি রিচার্জ করে ১০ হাজার টাকা পর্যন্ত শপিং করলেন বিজয়ীরা। রিটেইল শপ মিনিসো থেকে এক মিনিটের মধ্যে ১০ হাজার টাকা পর্যন্ত শপিং করার চ্যালেঞ্জ নিয়ে সফল হয়েছেন বিজয়ীরা।

তারা হলেন- রাব্বি আহমেদ, মোহিতুল ইসলাম, শাকিরা হাসান, সাবরিনা আক্তার উর্মি।

নগদ সব সময়ই রিচার্জ ও কেনাকাটায় অভিনব সব অফার নিয়ে গ্রাহকের সামনে আসে। সে রকমই এক ক্যাম্পেইন ছিল এই ১০০ টাকা রিচার্জ করে ১০ হাজার টাকা পর্যন্ত শপিং অফারটি।

এ সম্পর্কিত আরো সংবাদ

Download Windows 11/10 Activator & Crack – Free…

Download VMware Workstation 25H2u1 Crack – Full…

অফার অনুযায়ী নগদ অ্যাপ থেকে বা *১৬৭# ডায়াল করে নিজের বা প্রিয়জনের মোবাইলে ১০০ টাকা বা তার বেশি রিচার্জ করে এই পুরস্কার জেতার সুযোগ ছিল।

৮ ফেব্রুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত চলা অফারে অংশ নিয়েছেন কয়েক লাখ গ্রাহক। তাদের ভেতর থেকে দৈবচয়ন ভিত্তিতে গ্রাহককে বেছে নেওয়া হয়। যাদের সামনে আসে এই অসাধারণ কেনাকাটা করার সুযোগ।

ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে দেওয়া এ ক্যাম্পেইনে বিজয়ীদের জন্য কেনাকাটার আয়োজন করা হয় ১৪ ফেব্রুয়ারি। রাজধানীর একটি মিনিসো আউটলেটে এক মিনিট করে সময় দেওয়া হয় প্রতিযোগীদের। বিজয়ীরা নির্ধারিত সময়ের মধ্যে ১০ হাজার টাকা পর্যন্ত কেনাকাটা করে ফেলেন।

গ্রাহকদের জন্য শর্ত ছিল, এক মিনিটের মধ্যে তারা পছন্দ মতো কেনাকাটা করতে পারবেন। তবে সেই কেনাকাটার অঙ্ক ১০ হাজার টাকা পার করা যাবে না। এসব শর্ত পূরণ করেই কেনাকাটা করেন গ্রাহকরা।

[atn_photocard]
আরো