১০ হাজার টাকায় ৮৬টি শেয়ার পেল এশিয়াটিক ল্যাবরেটরিজ’র বিনিয়োগকারীরা

স্টক এক্সচেঞ্জ ইলেক্ট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেম (ইএসএস) এর মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে প্রো-রাটা ভিত্তিতে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিঃ এর শেয়ার বরাদ্দ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) ডিএসই টাওয়ারে (নিকুঞ্জ-২) অবস্থিত লিস্টিং হলরুমে এ বরাদ্দ প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই) এর প্রধান আর্থিক কর্মকর্তা ও প্রধান পরিচালন কর্মকর্তা (ইনচার্জ) এজিএম সাত্বিক আহমেদ শাহ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রতিনিধি তানিয়া বেগম, এশিয়া ল্যাবরেটরিজ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মনির আহমেদ এক্সিকিউটিভ ডিরেক্টর মাকসুদ আহমেদসহ প্রতিষ্ঠানসমূহের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এ সম্পর্কিত আরো সংবাদ

ডিএসইর নতুন স্বতন্ত্র পরিচালক স্নেহাশীষ বড়ুয়া

সূচকের উত্থানে লেনদেন ৭৯০ কোটি টাকা

পরবর্তীতে ডিএসই’র লিস্টিং অ্যাফেয়ার্স সিনিয়র ম্যানেজার স্নেহাশীষ চক্রবর্তী প্রো-রাটা ভিত্তিতে বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বরাদ্ধের বিষয়টি নিশ্চিত করেন।

কোম্পানিটির বিনিয়োগকারীদের জন্য মোট ৯৫ কোটি টাকার বিপরীতে ৩৯৪ কোটি ৭১ লাখ ৪ হাজার ৭০০ টাকার আবেদন জমা পড়ে, যা প্রতিটি শেয়ারের বিপরীতে ৪.১৬ গুন বেশি।

প্রতি ১০,০০০ টাকা আবেদনের বিপরীতে নিবাসি বাংলাদেশি বিনিয়োগকারীগন ৮৬টি শেয়ার এবং অনিবাসি বাংলাদেশি বিনিয়োগকারীগন ১৪৩ টি শেয়ার বরাদ্দ পায়।

আরো