আইডিএলসি ফাইন্যান্সের বোর্ড সভা ১০ মার্চ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আইডিএলসি ফাইন্যান্স পিএলসি বোর্ড সভার তারিখ জানিয়েছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আগামী ১০ মার্চ, ২০২৪ তারিখ বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড ঘোষণা করা হবে।