তিতাস গ্যাসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

ঢাকা, ২৬ মার্চ, ২০২৪ (মঙ্গলবার) : তিতাস গ্যাস ট্রান্সমিসন এ্যান্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড-এ আজ (২৬ মার্চ, ২০২৪ তারিখে) দিনব্যাপী নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উদযাপন করা হয়।

এ সম্পর্কিত আরো সংবাদ

ডিএমপির অভিযানে ৪০৩ গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে কোম্পানির প্রধান কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে বিনম্র শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেন প্রকৌ. মো. হারুনুর রশীদ মোল্লাহ্, ব্যবস্থাপনা পরিচালক, তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এ সময়ে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, অফিসার্স ওয়েলফেয়ার এসাসিয়েশন ও সিবিএ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ উপলক্ষ্যে তিতাস গ্যাস আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা এবং মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

[atn_photocard]
আরো