২ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত সেনা কল্যাণ ইন্স্যুরেন্স এবং মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

Download Windows 11/10 Activator & Crack – Free…

Download VMware Workstation 25H2u1 Crack – Full…

জানা গেছে, সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড। আর মার্কেন্টাইল ব্যাংকের ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড।

সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের দীর্ঘমেয়াদে ‘এএএ’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-১’রেটিং হয়েছে। গত ৩১ ডিসেম্বর,২০২৩ সমাপ্ত হিসাববছরের আর্থিক বিবৃতি এবং অন্যান্য প্রাসঙ্গিক দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে এ রেটিং নির্ণয় করা হয়েছে।

অপরদিকে, মার্কেন্টাইল ব্যাংকের দীর্ঘমেয়াদে ‘এএ+’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-২’রেটিং হয়েছে। গত ৩১ ডিসেম্বর,২০২৩ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ৩১ মার্চ ২০২৪ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে এ রেটিং নির্ণয় করা হয়েছে।

[atn_photocard]
আরো