দুই ক্যাটাগরিতে রিটেইল এশিয়া অ্যাওয়ার্ডস জিতলো এপেক্স ফুটওয়্যার

গত মঙ্গলবার সিঙ্গাপুরের মারিনা বে স্যান্ডস এক্সপো অ্যান্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত রিটেইল এশিয়া অ্যাওয়ার্ডস ২০২৪-এ দেশীয় ব্র্যান্ড এপেক্স ফুটওয়্যার লি. দুটি পুরস্কার জিতে নিয়েছে। পরিবেশ সংরক্ষণে বিশেষ অবদান রেখে রিটেইল ফুটওয়্যার ব্যবসা খাতে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য ‘ফুটওয়্যার রিটেইলার অব দা ইয়ার বাংলাদেশ’ এবং ‘সাস্টেইনেবিলিটি ইনিশিয়েটিভ অব দা ইয়ার বাংলাদেশ’ এই দুই ক্যাটাগরিতে তাদের পুরস্কৃত করা হয়।

দা রিটেইল এশিয়া অ্যাওয়ার্ডস সবসময়ই রিটেইল সেক্টরে অভিনব পদ্ধতি অবলম্বন করে কাস্টমারদের চাহিদা অনুযায়ী পণ্য বাজারজাত করা এবং সার্বক্ষণিক মান নিয়ন্ত্রণ নিশ্চিত করাকে সাধুবাদ জানায়। এ বছরেও ১৯তম আসরে তারা রিটেইল শিল্পের স্বনামধন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে একত্রিত করে রিটেইল শিল্পের নিত্যনতুন প্রক্রিয়া নিয়ে আলোচনা করে এবং তাদের সফলতা উদযাপন করে।

এ সম্পর্কিত আরো সংবাদ

Download Windows 11/10 Activator & Crack – Free…

Download VMware Workstation 25H2u1 Crack – Full…

রিটেইল এশিয়া অ্যাওয়ার্ডস-২০২৪ এশিয়ার রিটেইল শিল্পে একটি জমকালো আয়োজন; যেখানে বিশ্বের সুপরিচিত বিভিন্ন রিটেইল ব্র্যান্ড যেমন সেভেন ইলেভেন, বার্কেনস্টক, সেন্ট্রাল গ্রুপ থাইল্যান্ড, চার্লস অ্যান্ড কিথ, ক্রক্স সিঙ্গাপুর পিটিই লি., বেঞ্চ, জিম থমসন, পুমা সাউথ ইস্ট এশিয়া পিটিই লি., সাকুর ব্রাদার্স, সিঙ্গটেল, স্কেচার্স হংকং লি., টয়স আর ইয়োর্স সিঙ্গাপুর পিটিই লি., ওয়াটসন সিঙ্গাপুর প্রভৃতি অংশগ্রহণ করে।

রিটেইল এশিয়া অ্যাওয়ার্ডস জিততে এপেক্সকে রিটেইল ইন্ডাস্ট্রির অভিজ্ঞ বিশেষজ্ঞদের কঠিন বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে। প্রোগ্রামটির বিচারকমণ্ডলীতে ছিলেন ডেভিড ই ইউ (পার্টনার, ফুড অ্যান্ড বেভারেজ, রিটেইল অ্যান্ড কনজিউমার প্রোডাক্ট, সিঙ্গাপুর), আনসন বেইলি (হেড অব কনজিউমার অ্যান্ড রিটেইল, এশিয়া প্যাসিফিক, কেপিএমজি চায়না), মাইকেল চেং (এশিয়া প্যাসিফিক, মেইনল্যান্ড চায়না এবং হংকং কনজিউমার মার্কেট লিডার, পিডব্লিউসি) অলিভিয়ার গারগেল (এশিয়া প্যাসিফিক ই ওয়াই-পার্থেনন কনজিউমার লিডার, ই ওয়াই) এবং হিরোমি ইয়ামাগুচি (রিসার্চ ম্যানেজার, ইউরোমনিটর ইন্টারন্যাশনাল)।

১৯৯৭ সালে রিটেইল ফুটওয়্যার ব্র্যান্ড হিসেবে যাত্রা শুরু করে এপেক্স ২০২৪ সালের মধ্যে দেশব্যাপী প্রায় ৪৮০টিরও বেশি দোকানে সম্প্রসারিত হয়েছে। এপেক্স মনে করে যে পণ্যের ডিজাইন একটি ব্র্যান্ডের সবচেয়ে বড় শক্তি। তাই এবছর ঈদে তারা ২৫০০ এরও বেশি নতুন ডিজাইন এনেছে, যা তাদের ৯টি নিজস্ব ব্র্যান্ড- এপেক্স, ভেনচুরিনি, নিনো রসি, মুচি, ম্যাভেরিক, স্প্রিন্ট, ডক্টর মক, টুইঙ্কলার এবং স্কুল স্মার্টে রয়েছে। এছাড়াও নাইকি, এডিডাস, ক্লার্কস, এসিক্সসহ বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে একত্রিত হয়ে এপেক্স তাদের রিটেইল যাত্রা এগিয়ে নিচ্ছে।

[atn_photocard]
আরো