লেনদেনের শীর্ষে ইউনিলিভার

সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

Download Windows 11/10 Activator & Crack – Free…

Download VMware Workstation 25H2u1 Crack – Full…

জানা গেছে, কোম্পানিটির ৫৩ কোটি ৭১ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রূপালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন হয়েছে ২৩ কোটি ৫০ লাখ ৩৭ হাজার টাকার।

১৫ কোটি ৮৯ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে বিচ হ্যাচারি লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ব্রাক ব্যাংক, সী পার্ল রিসোর্ট, ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক ফান্ড, ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো, ওরিয়ন ফার্মা, এশিয়াটিক ল্যাবরেটরিজ এবং ফরচুন সুজ লিমিটেড।

[atn_photocard]
আরো