এনভয় টেক্সটাইলসের সম্পদ পুনর্মূল্যায়ন

পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি এনভয় টেক্সটাইলস লিমিটেডের সম্পদ পুনর্মূল্যায়ন করা হয়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

Download Windows 11/10 Activator & Crack – Free…

Download VMware Workstation 25H2u1 Crack – Full…

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, পুনর্মূল্যায়নে জমি ব্যতিত কোম্পানিটির অন্যান্য সম্পদের মূল্য বেড়েছে প্রায় ১৯০ কোটি টাকা। কোম্পানিটি প্রফেশনাল ভ্যালুয়ার কোম্পানির মাধ্যমে সম্পদ পুনর্মূল্যায়ন করেছে। পুনর্মূল্যায়নকৃত সম্পদের মধ্যে আছে, প্রোপার্টি, প্ল্যান্ট এবং ইকুইপমেন্ট। পুনর্মূল্যায়নের আগে এসব সম্পদের মূল্য ছিল ১ হাজার ৫৭ কোটি ৫২ লাখ টাকা। পুনর্মূল্যায়নের পর মূল্য দাঁড়িয়েছে ১ হাজার ২৪৭ কোটি ৩ লাখ টাকা। পুনর্মূল্যায়নে সম্পদ মূল্য বেড়েছে ১৮৯ কোটি ৫১ লাখ টাকা।

[atn_photocard]
আরো