লাইফ এন্ড হেলথ এবং থাইল্যান্ডের পায়াথাই পা হোলিওথিন হসপিটালের যৌথ উদ্দ্যেগে স্বাস্থ্য সেবা বিষয়ক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

লাইফ এন্ড হেলথ লিমিটেড,থাইল্যান্ডের স্বনামধন্য হসপিটাল পায়াথাই পা হোলিওথিন এর সাথে যৌথভাবে বাংলাদেশীরোগীদের সরাসরি স্বাস্থ্য বিষয়ক পরামর্শ প্রদান করা হয় এবং আজ ২৯ জুন ২০২৪ শনিবার এ বিষয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পায়াথাই পা হোলিওথিন হসপিটালের পরিচালক ও সহকারী অধ্যাপক ডাঃভিরায়াপাওচেরন। এ সময় হসপিটালের আন্তর্জাতি কবি পনন বিভাগের ডিভিশনাল ব্যবস্থাপক পাসিনিপাতানাসিরি, আন্তর্জাতি কবি পনন ব্যবস্থাপকমিঃ জ মিন উ এবং লাইফ এন্ড হেলথ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ডাঃ নীলাঞ্জন সেন, অপারেশন এন্ড মার্কেটিং পরিচালক মোহাম্মদশহিদ উল্লাহও এম ফয়সাল আনোয়ার উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

ডেঙ্গুতে ৯ মৃত্যু, ভর্তি ১,৯৫৪

ডেঙ্গুতে এক দিনে ভর্তি ২১৯৩, মৃত্যু ৪

১৯৭২ সালে হসপিটালের প্রতিষ্ঠাতা ডাঃ সাঙ্কট থোংবোরিসুতের অভিপ্রায় ও সংকল্পের সাথে প্রতিষ্ঠিত ও নির্মিতপায়াথাই পাহোলিওথিন হসপিটালে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে পেশাদারদের একটি অত্যন্ত দক্ষ দলের মাধ্যমে আধুনিক চিকিৎসা প্রযুক্তির একটি চমৎকার সংমিশ্রণ ঘটানো হয়েছে। হসপিটালটি পায়াথাই হসপিটাল গ্রুপের একটি অংশ, যা থাইল্যান্ড জুড়ে বেশ কয়েকটি শীর্ষ স্তরের হসপিটাল পরিচালনা করে, এবংএগুলোর প্রত্যেকটি হসপিটালই উচ্চমানের স্বাস্থ্যসেবা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। পায়াথাই পাহোলিওথিন হসপিটালথাইল্যান্ডের প্রথম বেসরকারী হসপিটালগুলির মধ্যে একটি। সবচেয়ে দক্ষ চিকিৎসা পরিষেবা প্রদানের ক্ষেত্রে সেরা হসপিটাল হিসেবে গড়ে তুলবার লক্ষ্যে এই হসপিটালটি সাফান খোয়াই এলাকার ৬ রাইয়েরও বেশি স্থানজুড়ে ব্যাপক চিকিৎসা পরিষেবা প্রদান করে। এখানেডাক্তার, নার্স, ফার্মাসিস্ট, বিশেষজ্ঞদের একটি দল রয়েছে যারাঅত্যন্তদক্ষতা, পেশাদারিত্বএবং নৈতিকতার সঙ্গে পরামর্শ, যত্ন এবং চিকিৎসা সেবা দিয়েথাকেন।

বাংলাদেশে ‘লাইফ অ্যান্ড হেলথ লিমিটেড’ এর ধানমন্ডিস্থ সুবাস্তু ইত্তেহাদ স্কয়ার, বাসাঃ ১১, রোডঃ ৫, মিরপুররোড, ধানমন্ডি, ঢাকা ১২০৫, ছাড়াও বনানী এবং চট্টগ্রাম অফিস থেকে রোগীদের সমস্ত ক্লিনিক্যাল অনুসন্ধানের পাশাপাশি অ্যাপয়েন্টমেন্ট বুকিং, পাসপোর্টজমা, ভিসাপ্রদান, ভ্রমণেরবুকিং, এয়ার অ্যাম্বুলেন্স এবং আরও অনেক ধরণের সহায়তা করে থাকে। এই অফিসের চিকিৎসা সহায়তায় কোন সার্ভিস চার্জনেই। তাই আপনার যে কোন প্রকার চিকিৎসাসেবা প্রয়োজনে সরাসরি ০১৯৫১১১১৮০৫ নাম্বারে যোগাযোগ করুন।

[atn_photocard]
আরো