আইএফআইসি ব্যাংকের জাল নোট শনাক্তকরণ বিষয়ক কর্মশালা

শাখা-উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসির উদ্যোগে দিনব্যাপী “জাল নোট শনাক্তকরণ এবং এর প্রচলন প্রতিরোধ” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ জুলাই) বরিশালের একটি স্থানীয় মিলনায়তনে কর্মশালাটির আয়োজন করা হয়।

এ সম্পর্কিত আরো সংবাদ

সূচকের পতন, লেনদেন ৬৩৪ কোটি টাকা

অলিম্পিক ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা ৮ অক্টোবর

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক বরিশাল অফিসের নির্বাহী পরিচালক মোঃ আব্দুল মান্নান। কর্মশালায় রির্সোস পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক মোঃ ফারুক হোসেন এবং সহকারি পরিচালক মোঃ আতিকুর রহমান। এছাড়াও আরো উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের হেড কারেন্সী ম্যানেজমেন্ট উইলিয়াম চৌধুরী ও বরিশাল শাখার ব্যবস্থাপক মোঃ জোবায়ের হোসেন।

কর্মশালায় বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলায় অবস্থিত আইএফআইসি ব্যাংকের সকল শাখা-উপশাখা সমূহের ১২১জন কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

[atn_photocard]
আরো