সূচকের বড় উত্থানে দর বেড়েছে ৩৬৫ কোম্পানির

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে বেড়েছে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪৯৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২০৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৫১ পয়েন্টে।

এ সম্পর্কিত আরো সংবাদ

আবারও কমল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ১০৫ ডলারের ওপরে তেলের দাম

দিনভর লেনদেন হওয়া ৩৯৬ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৬৫ টির, দর কমেছে ১৩ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৮ টির।

ডিএসইতে ৭৭০ কোটি ৭০ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ২৩১ কোটি ৪৩ লাখ টাকা বেশি। এর আগের দিন লেনদেন হয়েছিল ৫৩৯ কোটি ২৭ লাখ টাকার ।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩০৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৪৬৩ পয়েন্টে।

সিএসইতে ২৪৭ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৯৯ টির দর বেড়েছে, কমেছে ৩১ টির এবং ১৭ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ২৪ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

[atn_photocard]
আরো