এনআরবি ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সাথে এলটিএফএফশীর্ষক একটি চুক্তি স্বাক্ষর করেছে

এনআরবি ব্যাংক লিমিটেড বাংলাদেশ ব্যাংক-লং টার্ম ফাইন্যান্সিং ফ্যাসিলিটি (বিবি-এলটিএফএফ) এর অংশগ্রহণকারী হিসেবে, বাংলাদেশ ব্যাংকের (বিবি) সাথে একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে।

আজ মঙ্গলবার মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়েঅনুষ্ঠিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের আর্থিক খাত সহায়তা ও কৌশলগত পরিকল্পনা বিভাগের পরিচালক লিজা ফাহমিদা এবং এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) মোঃ ওমর ফারুক খাননিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বক্ষর করেন।

রপ্তানিমুখী উৎপাদনকারী (ছোট, মাঝারি ও বড়)বেসরকারি খাতেরউন্নয়নেমার্কিন ডলারে দীর্ঘমেয়াদী অর্থায়ন প্রদান করা হবে যাতে করেদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিঅর্জন করেজাতীয় অর্থনীতিতে অবদান রাখতে পারে এবংকর্মসংস্থান সৃষ্টিহয়।
এ সময় কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মোঃ হাবিবুর রহমান, নির্বাহী পরিচালক দেবদুলাল রায় ও হুসনে আরা শিখা, এফএসএসএসপিডির অতিরিক্ত পরিচালক ফিরোজ মাহমুদ ইসলাম এবং এনআরবি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ শাকির আমিন চৌধুরী উপস্থিত ছিলেন।

আরো