নেট প্রফিট অর্জন করেছে শপআপ-এর সবচেয়ে বড় ব্যবসায়িক ইউনিট

শপআপ-এর সবচেয়ে বড় ব্যবসায়িক ইউনিট, মোকাম সিপিজি (কনজিউমার প্যাকেজড গুডস), জুন ‘২৪-এ নেট প্রফিট অর্জন করেছে। এই ব্যবসায়িক ইউনিটটি এফএমসিজি পণ্য ও সেবার বিটুবি বিতরণে কাজ করে। অর্থবছর ২৩-২৪-এর জন্য তারা ২,০০০ কোটি টাকার বেশি রাজস্ব এবং ২৬ কোটি টাকার অপারেটিং মুনাফা অর্জন করেছে, যা বিগত বছরের তুলনায় ৬ গুণের বেশি বৃদ্ধি।

কোম্পানিটি আরও ঘোষণা করেছে যে তার ব্যবসায়িক প্রতিষ্ঠানসমূহ ৩,৩০০ কোটি টাকা রাজস্ব অর্জন করেছে এবং এর ৯৫% পিবিটি (প্রফিট বিফর ট্যাক্স) পজিটিভ। এই সংখ্যা শপআপ-এর ২০২৩-২৪ অর্থবছরের অনিরীক্ষিত ব্যবস্থাপনা আর্থিক তথ্যের উপর ভিত্তি করে। সামগ্রিক গ্রুপ শীঘ্রই নেট প্রফিট করবে বলে আশাবাদী।

এ সম্পর্কিত আরো সংবাদ

এম.এল. ডাইংয়ের এজিএম ২৪ ডিসেম্বর

সূচক ঊর্ধ্বমুখী, লেনদেন ১,২২০ কোটি

মোকাম সিপিজি-এর নেট প্রফিট করবার এই অর্জন শপআপ-এর তথ্য-ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের কারণে সম্ভব হয়েছে, যা তাদের পরিচালন দক্ষতা উন্নত করেছে। গত তিন বছরে, কোম্পানিটি সাধারণ এফএমসিজি বিতরণ পদ্ধতির বড় দুর্বলতাগুলো চিহ্নিত করেছে। এই দূর্বলতাগুলো ঠিক করতে প্রযুক্তি উন্নয়নের মাধ্যমে, শপআপ তার ইনভেন্টরি হোল্ডিং সময়কে সাধারণ বিতরণকারীদের তুলনায় উল্লেখযোগ্যভাবে হ্রাস করেছে, যার ফলে দ্রুত ক্যাশ সাইকেল রিনিউ হচ্ছে। এই সাফল্যটি সম্ভব হয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে কাজ করা প্রধান কোম্পানিগুলির সহযোগিতার মাধ্যমে, যা শপআপ-কে একটি বড় ডেটাসেট এবং বাজারের গতিশীলতার গভীর অন্তর্দৃষ্টি প্রদান করেছে।

মোকাম সিপিজি বাংলাদেশে সবচেয়ে বড় বিতরণ প্ল্যাটফর্ম, যা সারা দেশে ২০০টিরও বেশি বিতরণ কেন্দ্র পরিচালনা করছে। এটি বর্তমানে ম্যারিকো, ইউনিলিভার, রবি, বাংলালিঙ্ক, জেটিআই, লাফজ, রেমিডিস্ট, এলিট, এসিআই, গ্রামীনফোন, হিমালায়া, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, নিউজিল্যান্ড ডেইরি, অলিম্পিক, রেকিট, আরএসপিএল গ্রুপ, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজেস লিমিটেড, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, সিজেন্টা, টিকে গ্রুপ এবং আরও অনেক বড় স্থানীয় ও আন্তর্জাতিক ব্র্যান্ডকে সেবা প্রদান করছে।

মোকাম সিপিজি-এর সিইও নাজির আহমেদ বলেন, “আমরা বাংলাদেশে এফএমসিজি পণ্যের জন্য সবচেয়ে বড় বিতরণ প্ল্যাটফর্ম তৈরি করছি। গত তিন বছরে রিসার্চ অ্যান্ড ডেভলোপমেন্ট এবং শীর্ষ প্রতিভায় যে ভারী বিনিয়োগ করা হয়েছে, সেটি ফলপ্রসূ হচ্ছে। এটি আমাদের নেতৃত্বে বিতরণ বিপ্লবের শুরু মাত্র।”

[atn_photocard]
আরো