প্রাইম ইসলামী লাইফের পর্ষদ সভার নতুন তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড পর্ষদ সভার নতুন তারিখ ঘোষণা করেছে। আগামী ২৮ আগস্ট বিকাল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

ডরিন পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ

লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার

দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং

সূত্র মতে, আলোচিত সভায় ৩১ মার্চ,২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিক ও ৩০ জুন,২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

এছাড়াও, একই সভায় ৩১ ডিসেম্বর,২০২৩ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোণষা আসতে পারে।

[atn_photocard]
আরো