বিএসইসির চেয়ারম্যানের সঙ্গে সিএসইর এমডির সাক্ষাৎ

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নবনিযুক্ত চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসির (সিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম সাইফুর রহমান মজুমদার।

গত বৃহস্পতিবার (২২ আগস্ট) কমিশন ভবনে বিএসইসি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

এ সম্পর্কিত আরো সংবাদ

আইটি কনসালট্যান্টসে কোম্পানি সচিব নিয়োগ

নবায়ন হয়নি সনদ; আভিভা ইক্যুইটির লেনদেন বন্ধ

লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ

সাক্ষাতে নবনিযুক্ত চেয়ারম্যানের সঙ্গে সিএসইর ব্যবস্থাপনা পরিচালক পরিচিত হন এবং সিএসই বোর্ড পুনর্গঠনের ব্যাপারে বিস্তারিত আলোচনা করেন।

এসময় বিএসইসির কমিশনার মু. মোহসীন চৌধুরী, ড. এটিএম তারিকুজ্জামান, সিপিএ এবং সিএসইর শেয়ারহোল্ডার পরিচালক মেজর (অব.) এমদাদুল ইসলাম উপস্থিত ছিলেন।

[atn_photocard]
আরো