ম্যারিকোর সর্বোচ্চ দরপতন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৮টি কোম্পানির মধ্যে ৭৯ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ম্যারিকো বাংলাদেশ লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

সূচকের উত্থানে চলছে লেনদেন

সূচকের পতনে লেনদেন ৪৮৬ কোটি টাকার

শীর্ষ ৩০ ব্রোকারের সাথে ডিএসই’র বৈঠক মঙ্গলবার

সূত্র মতে, বুধবার (২৮ আগস্ট) ম্যারিকো বাংলাদেশের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৭২ টাকা ৫০ পয়সা বা ৩ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সালভো কেমিক্যালের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ১ টাকা ১০ পয়সা বা ২ দশমিক ৯৯ শতাংশ। আর ২ টাকা ৩০ পয়সা বা ২ দশমিক ৯৯ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসি।

এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- কেএন্ডকিউয়ের ২ দশমিক ৯৭ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ২ দশমিক ৯৬ শতাংশ, সোনালী পেপারের ২ দশমিক ৯৬ শতাংশ, শাইনপুকুর সিরামিকসের ২ দশমিক ৯৪ শতাংশ, হামি ইন্ডাস্ট্রিজের ২ দশমিক ৯২ শতাংশ, বেক্সিমকো ফার্মার ২ দশমিক ৯১ শতাংশ এবং ওরিয়ন ফার্মা লিমিটেডের ২ দশমিক ৯১ শতাংশ দর কমেছে।

[atn_photocard]
আরো