সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের নাম সংশোধনে সম্মতি

পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের নাম সংশোধনে সম্মতি দিয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

এম.এল. ডাইংয়ের এজিএম ২৪ ডিসেম্বর

সূচক ঊর্ধ্বমুখী, লেনদেন ১,২২০ কোটি

সূত্র মতে, কোম্পানিটির নাম ‘সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড’ এর পরিবর্তে ‘সেনা ইন্স্যুরেন্স পিএলসি’ রাখার প্রস্তাব অনুমোদন করেছে ডিএসই।

আগামী সোমবার (৯ সেপ্টেম্বর) থেকে কোম্পানিটির নতুন নাম কার্যকর হবে। নাম সংশোধন ছাড়া কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

[atn_photocard]
আরো