দুই ঘণ্টায় ২৬৭ কোটি টাকার লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বগামিতায় লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় হাতবদল হয়েছে ২৬৭ কোটি টাকা। গতকাল একই সময়ে ৩০৩ কোটি টাকার লেনদেন হয়েছিল।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (৯ সেপ্টেম্বর) ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টা পর অর্থাৎ বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ২ দশমিক ৮১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬৮২ পয়েন্টে।

এ সম্পর্কিত আরো সংবাদ

ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের লভ্যাংশ ঘোষণা

সূচকের উত্থানে লেনদেন ৬৯৯ কোটি টাকা

সূচক ঊর্ধ্বমুখী, দেড় ঘণ্টায় লেনদেন ২৩৮ কোটি টাকা

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৩ দশমিক ২২ পয়েন্ট বেড়ে আর ‘ডিএস-৩০’ সূচক ৩ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১২২৪ ও ২১০৪ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ২৬৭ কোটি ১৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৬১টির, কমেছে ১৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩ কোম্পানির শেয়ারদর।

[atn_photocard]
আরো