ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স পিএলসি ১০.০০% নগদ লভ্যাংশ অনুমোদন করেছে

ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স পিএলসি এর ২৫তম বার্ষিক সাধারণ সভা গত ২৫ সেপ্টেম্বর, ২০২৪ ইং রোজ বুধবার দুপুর ১২.০০টায় অন লাইনের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে ।

কোম্পানী উক্ত বার্ষিক সাধারণ সভায় ২০২৩ সালের জন্য ১০.০০% নগদ লভ্যাংশ অনুমোদন করেছে ।

এ সম্পর্কিত আরো সংবাদ

নবায়ন হয়নি সনদ; আভিভা ইক্যুইটির লেনদেন বন্ধ

লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ

দর বৃদ্ধির শীর্ষে ওরিয়ন ইনফিউশন

সভায় সভাপতিত্ব করেন কোম্পানীর চেয়ারম্যান জনাব মাহবুবুর রহমান এবং সভায় উপস্থিত ছিলেন কোম্পানীর পরিচালকবৃন্দ, উদ্যোগক্তাগণ, অডিট কমিটির চেয়ারম্যান, উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডারবৃন্দ এবং সাথে উপস্থিত ছিলেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ শামসুল ইসলাম ও কোম্পানী সেক্রেটারী জনাব মোঃ সরোয়ার কামাল, এফসিএস। উক্ত সভায় কোম্পানীর চেয়ারম্যান জনাব মাহবুবুর রহমান আগামী দিনগুলোতে একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন।

ন্যাশনাল হাউজিং দেশের অন্যতম বৃহৎ আর্থিক প্রতিষ্ঠানগুলোর একটি যাহা প্রধানত গৃহ ঋণ ব্যবসার সাথে জড়িত। কোম্পানীর মোট শেয়ারহোল্ডার ইকুইটি ৩১শে ডিসেম্বর ২০২৩ইং পর্যন্ত ২,২১৪.৯১ মিলিয়ন টাকা এবং একই তারিখে কোম্পানী ১২০.৬৩ মিলিয়ন টাকা কর-পরবর্তী মুনাফা আয় করেছে, শেয়ার প্রতি আয় ১.০৩ টাকা এবং নীট সম্পদের শেয়ার প্রতি মূল্য ১৮.৯৩ টাকা ।

[atn_photocard]
আরো