ডেসকোর সর্বোচ্চ দরপতন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৫টি কোম্পানির মধ্যে ১৯৬টি কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

রহিম এনার্জির ৭০ কোটি টাকার ভ্যাট ফাঁকি

দরপতনের শীর্ষে নাভানা ফার্মাসিউটিক্যাল

দর বৃদ্ধির শীর্ষে এপোলো ইস্পাত

সূত্র অনুযায়ী, সোমবার (৩০ সেপ্টেম্বর) ডেসকোর শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১ টাকা ৮০ পয়সা বা ৭ দশমিক ৫৬ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা সোশ্যাল ইসলামী ব্যাংকের শেয়ারদর আগের দিনের তুলনায় ৬ দশমিক ৮২ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৬ দশমিক ৫৮ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে আইসিবি এমসিএল ফাস্ট অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ড।

সোমবার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- গ্লোবাল ইসলামী ব্যাংক, ডিবিএইচ ফার্স্ট ফান্ড, ইন্দো-বাংলা ফার্মা, লিন্ডে বিডি, ইসলামিক ফাইন্যান্স, অলিম্পিক এক্সেসরিজ এবং রেনউইক যজ্ঞেশর।

[atn_photocard]
আরো