এনআরবি ব্যাংক পিএলসি.-এর ইয়ার টু ডেট ব্যবসা পর্যালচনা সভা অনুষ্ঠিতি

এনআরবি ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান জনাব মোহাম্মদ মাহতাবুর রহমান অনলাইনে ব্যাংকের ইয়ার-টু-ডেট ব্যবসায়িক পর্যালোচনা সভা-২০২৪’রপ্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকের সার্বিক উন্নয়নে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেছেন।ব্যবস্থাপনা পরিচালক জনাব তারেক রিয়াজ খান-এর সভাপতিত্বে দিনব্যাপি সভার কার্যক্রম পরিচালনা হয়।

গত শনিবার (০৫অক্টোবর ২০২৪) ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান দ্বয় জনাব গোলাম কবির ওজনাব মোহাম্মদ জামিল ইকবাল, নির্বাহী কমিটির চেয়ারম্যান জনাব আলী আহমেদ, পরিচালক বায়জুননাহার চৌধুরী, স্বতন্ত্র পরিচালকজনাব কাজী তৌহিদুল আলম, উপ-ব্যবস্থাপনা পরিচলক জনাব মো: সাকির আমিন চৌধুরী, জনাব মো: শাহীন হাওলাদার, জনাব মো: আলী আকবর ফরাজী এবং আনোয়ার উদ্দিন সহ সকল শাখাব্যবস্থাপক ওকরপোরেটহেড অফিসের বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।

সভায় চলতি বছরের ত্রৈমাসিকে বিভিন্ন শাখাও বিভাগ সমূহের অর্জিত ব্যবসার অগ্রগতি নিয়ে বিষদ আলোচনা করা হয় এবংলক্ষ্য অর্জনে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়।একই সাথে প্রয়োজনীয় পরিপালনবিধি মালাযথাযথভাবে অনুসরণ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আরো