নিউলাইন ক্লোথিংয়ের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬টি কোম্পানির মধ্যে ৩৭ কোম্পানির শেয়ারদর কমেছে। এর মধ্যে সর্বোচ্চ দরপতন হয়েছে নিউলাইন ক্লোথিং লিমিটেডের।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

সূচকের পতন, লেনদেন ৬৩৪ কোটি টাকা

অলিম্পিক ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা ৮ অক্টোবর

সূত্র মতে, বুধবার (০৯ অক্টোবর) কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ২ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৮৭ শতাংশ। এতে দরপতনের তালিকায় শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা রানার অটোমোবাইলসের শেয়ারদর আগের দিনের তুলনায় ৭ দশমিক ৫৫ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৬ দশমিক ২৯ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে এপেক্স ট্যানারি।

এদিন দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, আনলিমা ইয়ার্ন ডাইং, তাকাফুল ইন্স্যুরেন্স, রেনউইক যজ্ঞেশ্বর, এআইবিএল ফার্স্ট ইসলামীক মিউচুয়াল ফান্ড, দুলামিয়া কটন এবং ফাস ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

[atn_photocard]
আরো