আরএসআরএম স্টিলের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬টি কোম্পানির মধ্যে ২২৫ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

ডিএসইতে পিই রেশিও বেড়েছে দশমিক ৬৮ শতাংশ

ডিএসই বাজার মূলধন কমেছে ১ হাজার কোটি টাকা

সূত্র অনুযায়ী, সোমবার (১৪ অক্টোবর) আরএসআরএম স্টিলের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ০৯ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ওয়ালটন হাই-টেকের শেয়ারদর আগের দিনের তুলনায় ৬ দশমিক ৮১ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৬ দশমিক ৭৭ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে তাল্লু স্পিনিং।

সোমবার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- লিবরা ইনফিউশন, ইসলামী ব্যাংক, গ্লোবাল হেভি কেমিক্যালস, অগ্নি সিস্টেমস, শ্যামপুর সুগার, খুলনা প্রিন্টিং এবং রিং শাইন।

[atn_photocard]
আরো