এসবিএসি ব্যাংকের তৃতীয় প্রান্তিকে আয় বেড়ে ৪৯ পয়সা

পুঁজিবাজারে তালিকাভুক্ত এসবিএসি ব্যাংক পিএলসি ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। মঙ্গলবার (২২ অক্টোবর) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের প্রতিবেদন অনুমোদনের পর প্রকাশ করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৯ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ১৯ পয়সা।

এ সম্পর্কিত আরো সংবাদ

রহিম এনার্জির ৭০ কোটি টাকার ভ্যাট ফাঁকি

দরপতনের শীর্ষে নাভানা ফার্মাসিউটিক্যাল

দর বৃদ্ধির শীর্ষে এপোলো ইস্পাত

প্রথম তিন প্রান্তিক মিলিয়ে (জানুয়ারি-সেপ্টেম্বর) শেয়ার প্রতি আয় দাঁড়িয়েছে ৯৫ পয়সা, যা গত বছর একই সময়ে ছিল ৬০ পয়সা।

৩১ মার্চ, ২০২৪ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৪ টাকা ২৬ পয়সা।

[atn_photocard]
আরো