লেনদেনের শীর্ষে ফারইস্ট নিটিং

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফারইস্ট নিটিং এন্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

দরবৃদ্ধির শীর্ষে আমরা টেকনোলজিস

দরপতনের শীর্ষে জিএসপি ফাইন্যান্স

সূচক ঊর্ধ্বমুখী, লেনদেন ৫২২ কোটি টাকা

জানা গেছে, কোম্পানিটির ২০ কোটি ৩৪ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের শেয়ার লেনদেন হয়েছে ১৬ কোটি ৬ লাখ ৯৩ হাজার টাকার।

১২ কোটি ৯০ লাখ ৬ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বেক্সিমকো ফার্মা, ইসলামী ব্যাংক, আইটি কনসালটান্টস, অগ্নি সিস্টেমস, লাভেলো আইসক্রিম, গ্রামীণফোন এবং ওরিয়ন ফার্মা লিমিটেড।

[atn_photocard]
আরো