ক্রাউন সিমেন্ট পিএলসির নগদ লভ্যাংশ অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত ক্রাউন সিমেন্ট পিএলসির ৩০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে ডিজিটাল প্ল্যাটফর্ম এর মাধ্যমে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির বিনিয়োগকারীরা কোম্পানির পরিচালনা পর্ষদ ঘোষিত ২১ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছেন।

উক্ত এজিএম এ সভাপতিত্ব করেন ক্রাউন সিমেন্ট পিএলসির চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সভায় শেয়ারহোল্ডারগণ ৩০ জুন ২০২৪ তারিখে সমাপ্ত বছরের আর্থিক বিবরণী, নিরীক্ষক ও পরিচালকমন্ডলীর প্রতিবেদন, পরিচালকবৃন্দের নির্বাচন এবং ৩০ জুন ২০২৫ তারিখে সমাপ্তব্য বছরের জন্য বহিঃনিরীক্ষক ও কর্পোরেট গভর্ন্যান্স নিরীক্ষক নিয়োগ এবং তাদের পারিশ্রমিক অনুমোদন করনে।

এ সম্পর্কিত আরো সংবাদ

সূচকের বড় পতনে শেষ হলো লেনদেন

সূচকের পতনে চলছে লেনদেন

সভায় ক্রাউন সিমেন্ট পিএলসি এর ভাইস চেয়ারম্যান মোঃ আলমগীর কবির, ব্যবস্থাপনা পরিচালক মোল্লাহ্ মোহাম্মদ মজনু, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ মিজানুর রহমান মোল্লাহ্, পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল, স্বতন্ত্র পরিচালক প্রফেসর ড. এম. আবু ইউসুফ, বোর্ডের প্রধান উপদেষ্টা মাসুদ খান, এফসিএ, এফসিএমএ উপস্থিত ছিলেন।

সভায় আরও উপস্থিত ছিলেন উদ্যোক্তা শেয়ারহোল্ডার মোঃ আশরাফুজ্জামান, মোঃ আব্দুল আহাদ এবং চীফ ফাইন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ আহসান উল্লাহ্, এফসিএ। কোম্পানির জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক ও কোম্পানী সচিব মোঃ মজহারুল ইসলাম, এফসিএস উক্ত সভা পরিচালনা করেন।

আরো