স্ট্যান্ডার্ড ব্যাংকের বার্ষিক ব্যবসায় সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত

‘সংহতি’রবছর: একসাথে গড়ি আগামী’- এই প্রতিপাদ্যনিয়ে বার্ষিক ব্যবসায় সম্মেলন- ২০২৫-এর আয়োজন করেছে স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি.। ১১জানুয়ারি ২০২৫, শনিবার ঢাকার র‌্যাডিসন ব্লুওয়াটার গার্ডেন-এব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান মোহাম্মদ আবদুল আজিজ প্রধান অতিথি হিসেবে উক্ত সম্মেলন উদ্বোধন করেন। সম্মেলনের বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের সম্মানিত ভাইস চেয়ারম্যানএ কে এম আবদুল আলীম। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃহাবিবুর রহমানএরসভাপতিত্বে আয়োজিত এই সম্মেলনে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের সম্মানিত পরিচালক কাজী আকরাম উদ্দিন আহ্মদ, কামাল মোস্তফা চৌধুরী, অশোককুমারসাহা, ফিরোজুররহমান, এস. এ. এম. হোসাইন, আলহাজ্ব মোহাম্মদ শামসুলআলম, গুলজারআহমেদ, মোঃজাহেদুলহক, ফেরদৌস আলীখান এবংমোঃআবুল হোসেন। ব্যাংকের শরি‘আহ্সুপার ভাইজরি কমিটির চেয়ারম্যান ড. মুহাম্মাদ সাইফুল্লাহ্ ও সদস্য সচিবপ্রফেসর ড. যুবাইর মোহাম্মদ এহসানুলহক, উপব্যবস্থাপনাপরিচালক ও সিওওমোঃসিদ্দিকুর রহমান, কোম্পানি সেক্রেটারি মোঃমিজানুর রহমান, এফসিএসএবংব্যাংকের সকল শাখা প্রধান সহপ্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী ও বিভাগীয় প্রধান গণ উক্ত সম্মেলনে যোগদান করেন। প্রধান অতিথির ভাষণে ব্যাংকের চেয়ারম্যান জনাব মোহাম্মদ আবদুল আজিজ বিগত বছরে ব্যাংকের অর্জিত সাফল্যে সন্তোষ প্রকাশকরে সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আন্তরিক অভিনন্দন জানান। তিনিশরি‘আহ্পরিপালন ও সর্বাধুনিক প্রযুক্তিনির্ভর উত্তম সেবা প্রদানের মাধ্যমে ব্যাংকের উন্নতির ধারা অব্যাহত রেখে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার লক্ষ্যে সবাইকে সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান জানান। অন্যান্য অতিথিবৃন্দ সর্বস্তরের নির্বাহী ও কর্মীবৃন্দকে পেশাগত মান উন্নয়নপূর্বক ২০২৫ সালের জন্য নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে দলগত ভাবে উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

আরো