‘অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান, জরিমানা আদায়’

গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের লক্ষ্যে তিতাস গ্যাসের আওতাধীন ডেমরা, কেরানীগঞ্জ, কামরাঙ্গীরচর, মুন্সীগঞ্জ, নারায়নগঞ্জ, সাভার, টঙ্গী, গাজীপুর, ধানমন্ডি, মিরপুর, গুলশান, ময়মনসিংহ, মেঘনাঘাট ও নরসিংদী এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট-এর নেতৃত্বে এবং কোম্পানির জনবল দ্বারা অভিযান পরিচালনা করা হচ্ছে।

নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২২ জানুয়ারী, ২০২৫ তারিখে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের -এর নেতৃত্বে এক অভিযানে জোবিঅ-সাভারের আওতাধীন পূর্ব সদরপুর, টংগাবাড়ি এবং বড় আশুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় ২.৫ কিলোমিটার বিতরণ লাইন ও ৫০০টি অবৈধ আবাসিক গ্যাস বার্নারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় ১৫০০ মিটার গ্যাস পাইপ লাইন উত্তোলনপূর্বক অপসারণ করা হয়। উক্ত অভিযানে ইকো লন্ড্রী নামীয় অবৈধ ওয়াশিং কারখানায় গ্যাস সংযোগ কিল করা হয়েছে। এতে ঐ কারখানার ৬টি ড্রায়ার ও ১টি বয়লারে ব্যবহৃত মোট ঘন্টা প্রতি ৪০৫০ ঘনফুট লোড এর গ্যাস সাশ্রয়ী হবে। অবৈধভাবে গ্যাস ব্যবহার করায় ২ জন আবাসিক গ্রাহককে ১৫ (পনের) হাজার এবং ইকো লন্ড্রী নামক ওয়াশিং কারখানাকে ১ (এক) লক্ষ টাকা অর্থদণ্ড প্রদানপূর্বক তাৎক্ষণিক তা আদায় করা হয়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

একই দিনে জনাব মোঃ মোনাববর হোসেন, সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, নারায়নগঞ্জ -এর নেতৃত্বে অপর এক অভিযানে জোবিঅ-রুপগঞ্জ আওতাধীন আতলাশপুর, রুপগঞ্জ, নারায়নগঞ্জ এলাকার দুইটি স্পটে প্রায় ৩ কিলোমিটার বিতরণ লাইন ও আনুমানিক ৫০০টি বাড়ির প্রায় ৭০০টি আবাসিক গ্যাস বার্নারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় প্রায় ২০০ ফুট গ্যাস লাইন উত্তোলনপূর্বক অপসারণ করা হয়।

এছাড়া, জোবিঅ-ফতুল্লা, নারায়নগঞ্জ এলাকায় অনুমোদিত ৮০ কেজি ক্ষমতার বয়লারের পরিবর্তে একটি ২০০ কেজি ও একটি ৪০০ কেজি ক্ষমতার বয়লারে গ্যাস ব্যবহার পরিলক্ষিত হওয়ায় মেসার্স জি এস গার্মেন্টস, গ্রাহক সংকেত নং ২০৬-০৮৩৮, ইসদাইর, ফতুল্লা, নারায়নগঞ্জ এর গ্যাস লাইন বিচ্ছিন্ন করা হয়েছে।

উল্লেখ্য, সেপ্টেম্বর, ২০২৪ হতে ২২ জানুয়ারি, ২০২৫ তারিখ পর্যন্ত অভিযান পরিচালনা করে ১৬২টি শিল্প, ৯৬টি বাণিজ্যিক ও ২০,৫১১টি আবাসিকসহ মোট ২০,৭৬৯টি অবৈধ গ্যাস সংযোগ ও ৪৭,৭৪৩টি বার্নার বিচ্ছিন্ন করা হয়েছে। উক্ত অভিযানসমূহে ১০২ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে ।

আরো