উসমানিয়া গ্লাসের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
শেয়ারবাজারে তালিকাভুক্ত উসমানিয়া গ্লাস শীট ফ্যাক্টরি লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ২৫ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে লোকসান হয়েছিল ১ টাকা ৪৯ পয়সা।
অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই–ডিসেম্বর, ২৪) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি ২ টাকা ৫৪ পয়সা লোকসান হয়েছে। গত বছরের একই সময়ে লোকসান হয়েছিল ৪ টাকা ৫৯ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৬৭ টাকা ৫২ পয়সা।