‘জেড থেকে ফের ‘এ’ ক্যাটাগরিতে বিকন ফার্মা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ

দর বৃদ্ধির শীর্ষে ওরিয়ন ইনফিউশন

দরপতনের শীর্ষে বিডি থাই ফুড

সূত্র মতে, গত ৩০ জুন,২০২২ অর্থবছরে সাধারণ বিনিয়োগকারীদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ায় ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে কোম্পানিটি। আগামীকাল বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) থেকে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করবে।

তবে ক্যাটাগরি পরিবর্তনের কারণে আগামী ৭ কার্যদিবসের মধ্যে কোম্পানিটিকে ঋণ সুবিধা দিতে ব্রোকার হাউজ এবং মার্চেন্ট ব্যাংককে নিষেধ করেছে ডিএসই। তবে কোম্পানিটি ধারাবাহিক শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দিয়ে আসছে।

[atn_photocard]
আরো