নগদ ও বোনাস শেয়ার পেলেন লাভেলোর বিনিয়োগকারীরা

পুঁজিবাজারের তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি লাভেলো ব্র্যান্ডের আইসক্রিম বাজারজাতকারী প্রতিষ্ঠান তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নিকট লভ্যাংশ কমপ্লায়েন্স রিপোর্ট জমা দিয়েছে সময় সীমার মধ্যেই।

এ সম্পর্কিত আরো সংবাদ

ডিএসই সূত্রে জানা গেছে, গত ৩০ জুন,২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসি বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ স্টক ও ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। যা কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ৩০ ডিসেম্বর,২০২৪ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদিত হয়। এরই ধারাবাহিকতায় ঘোষিত স্টক লভ্যাংশ ৬ জানুয়ারি,২০২৫ তারিখে বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয় ও নগদ লভ্যাংশ সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের ব্যাংক হিসেবে নির্দিষ্ট সময়সীমার মধ্যেই পাঠানো হয়েছে।

উল্লেখ্য, তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসি ২০২০-২১ সালে বিনিয়োগকারীদের জন্য ১১ শতাংশ নগদ, ২০২১-২২ সালে ১২ শতাংশ নগদ, ২০২২-২৩ সালে ১০ শতাংশ নগদ ও সর্বশেষ ২০২৩-২৪ সালে ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে। কোম্পানিটি তালিকাভুক্ত হওয়ার পর থেকেই এ ক্যাটাগরিতে লেনদেন করছে।

[atn_photocard]
আরো