জাবির শিক্ষার্থীদের নিয়ে বিআইসিএমের বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইন্সটিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশনের (আইবিএ) নারী শিক্ষার্থীদের নিয়ে ‘ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক বিনিয়োগ শিক্ষা প্রোগ্রামের আয়োজন করেছে বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম)।

বুধবার (১৬ এপ্রিল) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র সেমিনার হলে এ বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

এ সম্পর্কিত আরো সংবাদ

রহিম এনার্জির ৭০ কোটি টাকার ভ্যাট ফাঁকি

দরপতনের শীর্ষে নাভানা ফার্মাসিউটিক্যাল

দর বৃদ্ধির শীর্ষে এপোলো ইস্পাত

বিনিয়োগ শিক্ষা প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইবিএ এর পরিচালক অধ্যাপক ড. আইরিন আক্তার। এ সময় আইবিএ এর অধ্যাপক ড. কে. এম. জাহিদুল ইসলাম, সহযোগী অধ্যাপক তাসনিমা আজিজা, সহযোগী অধ্যাপক সপ্তর্ষি ধর, সহকারী অধ্যাপক এস. এম. এ. মওদুদ আহমেদসহ ইন্সটিটিউটের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

বিআইসিএমের সহকারী অধ্যাপক ও নারী বিনিয়োগকারী ও উদ্যোক্তা ক্রমবিকাশ কমিটির আহ্বায়ক কাশফীয়া শারমিন ও সহকারী অধ্যাপক এবং নারী বিনিয়োগকারী ও উদ্যোক্তা ক্রমবিকাশ কমিটির সদস্য ও সহকারী অধ্যাপক এস. এম. কালবীন ছালিমা বিনিয়োগ শিক্ষা প্রোগ্রামটির বিভিন্ন সেশন পরিচালনা করেন।

বিআইসিএম নিয়মিতভাবে বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজন করে থাকে। নারী শিক্ষার্থীদের মাঝে পুঁজিবাজারে বিনিয়োগের আগ্রহ সৃষ্টি ও বিনিয়োগে সচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যতে তাঁদের পেশাগত উৎকর্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিআইসিএমের এ আয়োজন। প্রশিক্ষণ কর্মশালায় শিক্ষার্থীদেরকে পুঁজিবাজারের প্রাথমিক ধারণা প্রদানের পাশাপাশি পুঁজিবাজারে ব্লক চেইন, ফিন টেক ও রোবোএডভাইজরীর ব্যবহারের উপর আলোকপাত করা হয়।

[atn_photocard]
আরো