এননটেক্স গ্রুপের চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে ঋণ লোপাটের মামলা

জনতা ব্যাংক থেকে ৮৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এননটেক্স গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. ইউনুছ বাদলসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৩ জুন) দুদকের মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

মামলার এজাহার সূত্রে জানা যায়, পারস্পরিক যোগসাজশে অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার, জাল-জালিয়াতি, অপরাধজনক অসদাচরণ ও বিশ্বাসভঙ্গের মাধ্যমে এফ.কে. নীট টেক্স লিমিটেডের অনুকূলে ঋণ অনুমোদন ও বিতরণ করে জনতা ব্যাংক থেকে ৮৫ দশমিক ২০ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে।

মামলায় অন্য আসামিরা হলেন- এফ.কে. নীট টেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল ইসলাম ফেরদৌস, জনতা ব্যাংকের ঢাকার কর্পোরেট শাখার সাবেক শাখা ব্যবস্থাপক ও উপ-মহাব্যবস্থাপক আব্দুছ ছালাম আজাদ, সাবেক সহকারী মহাব্যবস্থাপক আজমুল হক, সাবেক ফার্স্ট এজিএম অজয় কুমার ঘোষ এবং সাবেক নির্বাহী প্রকৌশলী (পুর.) মো. শাহজাহান।

আরো