বিএসইসির যুগ্মপরিচালক হলেন মনির হোসেন

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) যুগ্মপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ মনির হোসেন হাওলাদার। তিনি আর্থিক প্রতিষ্ঠান বিভাগে দায়িত্ব পালন করবেন। বর্তমানে তিনি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পরিচালকের (উপসচিব) দায়িত্ব পালন করছেন।

গত রোববার (১ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

দর বৃদ্ধির শীর্ষে ওরিয়ন ইনফিউশন

লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ

দর পতনের শীর্ষে সায়হাম টেক্সটাইল

প্রজ্ঞাপনে বলা হয়, তিনি আগামী ১৮ জুনের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় আগামী ১৮ জুন অপরাহ্ণ হতে তাৎক্ষণিক অবমুক্ত হবেন ( স্ট্যান্ড রিলিজ)। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব, সিরাজগঞ্জের জেলা প্রশাসক, বরিশালের এডিসি, বরগুনার বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা, পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বরগুনার বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

[atn_photocard]
আরো