সূচক ঊর্ধ্বমুখী, দুই ঘণ্টায় ৩০১ কোটি টাকার লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম দুই ঘন্টায় টাকা অংকে লেনদেন হয়েছে ৩০১ কোটি টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

রহিম এনার্জির ৭০ কোটি টাকার ভ্যাট ফাঁকি

দরপতনের শীর্ষে নাভানা ফার্মাসিউটিক্যাল

দর বৃদ্ধির শীর্ষে এপোলো ইস্পাত

সূত্র মতে, মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ১২টায় পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ২১ দশমিক ৮২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৬৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ২ দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে এবং ‘ডিএস৩০’ সূচক ১০ পয়েন্ট ০৭ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১৬৪ ও ২০৭৭ পয়েন্টে।

এদিনে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২২১টি, কমেছে ৮৮টি এবং অপরিবর্তিত রয়েছে ৮৬টি কোম্পানির শেয়ারের।

[atn_photocard]
আরো