ডিএসই এটিবি প্লাটফর্মে রানার অটো সাসটেইনেবিলিটি বন্ড-এর লেনদেন শুরু

২০ আগস্ট ২০২৫ তারিখে ডিএসই এটিবি প্লাটফর্মে রানার অটো সাসটেইনেবিলিটি বন্ড এর তালিকাভুক্তির জন্য ডিএসই’র সাথে তালিকাভুক্তিকরণ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। ডিএসই’র সিনিয়র ম্যানেজার ও হেড অব ওটিসি মার্কেট ইশরাত জাহান এবং রানার অটোমোবাইলসের প্রধান আর্থিক কর্মকর্তা শানাত দত্ত, এফসিএ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে ডিএসই’র প্রধান পরিচালন কর্মকর্তা এবং ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আসাদুর রহমান, এফসিএস বলেন, দীর্ঘদিন পর ডিএসই’র এটিবিতে একটি নতুন সিকিউরিটিজ (বন্ড) তালিকাভুক্তি হয়েছে, এজন্য রানার অটোমোবাইলকে আন্তরিক ধন্যবাদ জানাই। আইপিও প্রক্রিয়াকে আরও সহজ ও কার্যকর করতে ডিজিটাল আবেদন পদ্ধতি চালু করা হচ্ছে, যার মাধ্যমে কোম্পানিগুলো একসাথে ডিএসই ও বিএসইসিতে আবেদন করতে পারবে। একইসাথে তারা তাদের আবেদনের অগ্রগতি ট্র্যাক করার সুযোগও পাবে। তাছাড়া আইপিওতে আগ্রহী কোম্পানিগুলোর জন্য ডিএসই নিজস্ব উদ্যোগে বিভিন্ন ধরনের সুবিধা প্রদানের পরিকল্পনা করছে, যাতে আরও প্রতিষ্ঠান তালিকাভুক্ত হতে উৎসাহিত হয়।

রানার অটোমোবাইলস এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুহাম্মদ নজরুল ইসলাম, এফসিএ বলেন, রানার দীর্ঘদিন ধরে দেশের অটোমোবাইল খাতে কাজ করে আসছে। রানার অটোর এই সাসটেইনেবিলিটি বন্ডের মাধ্যমে আমাদের দেশ তিনটি ক্ষেত্রে উপকৃত হবে। প্রথমত, পরিবেশগত দিক থেকে এই বন্ডের অর্থ ব্যবহার করে সৌর বিদ্যুৎ উৎপাদন করা হবে। দ্বিতীয়ত, নিম্ন আয়ের মানুষের যোগাযোগ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে তিন চাকার যানবাহন উৎপাদন করা হবে। তৃতীয়ত, কিস্তিতে গাড়ি বিক্রয়ের মাধ্যমে সরাসরি ও পরোক্ষভাবে নিম্ন আয়ের মানুষদের ঋণ সহায়তা প্রদান করা হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএসই’র প্রধান প্রযুক্তি কর্মকর্তা ড. মোঃ আসিফুর রহমান; উপ-মহাব্যবস্থাপক ও প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ শফিকুল ইসলাম ভূঁইয়া, এফসিএস; উপ-মহাব্যবস্থাপক(ইস্যু মার্কেটিং, প্রমশন এন্ড ডেবট মার্কেট ডেভেলপমেন্ট)সাইয়িদ মাহমুদ জুবায়ের এবং রানার অটোমোবইলস পিএলসি-এর কোম্পানি সচিব মোহাম্মদ মিজানুর রহমান সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য যে রানার অটো সাসটেইনেবিলিটি বন্ড সহ ডিএসই এটিবি প্লাটফর্মে এখন পর্যন্ত ৭ টি বন্ড এবং ১টি ইকুইটি তালিকাভুক্ত রয়েছে।

[atn_photocard]
আরো