দেড় ঘণ্টায় ২৫৮ শেয়ারের দরবৃদ্ধি, লেনদেন ৫৮৭ কোটি টাকা

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উর্ধ্বমূখী প্রবণতায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় ২৫৮ কোম্পানির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এসময় টাকার অংকে লেনদেন হয়েছে ৫৮৭ কোটি টাকার বেশি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার (০৭ সেপ্টেম্বর) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ বেলা ১১টা ৩২মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ২৫ দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬৪০ পয়েন্টে।

এ সম্পর্কিত আরো সংবাদ

Download Windows 11/10 Activator & Crack – Free…

Download VMware Workstation 25H2u1 Crack – Full…

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ১ দশমিক ৭০ পয়েন্ট বেড়ে আর ‘ডিএস-৩০’ সূচক ৯ দশমিক ১০ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১২৩১ ও ২১৯১ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ৫৮৭ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৫৮টির, কমেছে ৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২ কোম্পানির শেয়ারদর।

[atn_photocard]
আরো