ইসলামী ব্যাংকের সঙ্গে আফ্রিকান প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম)-এর যৌথ উদ্যোগে আফ্রিকার বিভিন্ন দেশের যাকাত ও ওয়াক্ফ সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর ইসলামী ব্যাংক টাওয়ারে আয়োজিত এ সভায় আফ্রিকার নাইজেরিয়া, সেনেগাল, গাম্বিয়া ও ক্যামেরুন থেকে আগত প্রতিনিধিরা অংশ নেন।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খাঁন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি ইসলামী ব্যাংকের কল্যাণমুখী কার্যক্রম, যাকাত ব্যবস্থাপনা ও সামাজিক দায়বদ্ধতার বিভিন্ন দিক তুলে ধরেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ আইয়ুব মিয়া। তিনি বলেন, যাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দারিদ্র্য দূরীকরণে ইসলামী মডেল বিশ্বজুড়ে অনুসরণযোগ্য হয়ে উঠছে।

সভায় ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ড. এম কামাল উদ্দীন জসীম ব্যাংকের দারিদ্র্য বিমোচনমূলক কার্যক্রমের সারাংশ তুলে ধরেন।
প্রতিনিধি দলের পক্ষ থেকে বক্তব্য দেন নাইজেরিয়ার অ্যাসোসিয়েশন অব যাকাত অ্যান্ড ওয়াক্ফ অপারেটরস-এর চেয়ারম্যান মুহাম্মদ লাওয়াল মাইদোকি। তিনি বাংলাদেশের যাকাত ব্যবস্থাপনা ও ইসলামী ব্যাংকিং কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং অভিজ্ঞতা বিনিময়ের এই সুযোগকে আন্তরিকভাবে স্বাগত জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আলতাফ হুসাইন ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদারসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী এবং সিজেডএম-এর প্রতিনিধিরা।

মতবিনিময় সভায় ইসলামী ব্যাংক ও সিজেডএম-এর কার্যক্রমের মাধ্যমে গঠিত একটি কার্যকর যাকাত ব্যবস্থাপনার মডেল আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়। সভা শেষে অতিথিদের সম্মানে একটি স্মারক উপহার প্রদান ও সম্মিলিত ছবি তোলা হয়।

আরো