এমটিবি ও শেয়ারট্রিপের মধ্যে অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) ও শেয়ারট্রিপ লিমিটেডের মধ্যে একটি অংশীদারত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যমে এমটিবি গ্রাহকদের জন্য নানা রকম ডিজিটাল সেবা ও সুযোগ-সুবিধা দেয়া হবে।

এ অংশীদারত্বের আওতায় গ্রাহকরা ডিজিটাল পেমেন্ট সুবিধা, রেমিট্যান্স সাপোর্ট, কো-ব্র্যান্ডেড ওয়ালেট কার্ডসহ পূর্ণাঙ্গ ভ্রমণ সহায়তা উপভোগ করতে পারবেন। সম্প্রতি রাজধানীর গুলশানে এমটিবির করপোরেট প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান আয়োজিত হয়।

এ সম্পর্কিত আরো সংবাদ

এ সময় এমটিবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও খুচরা ব্যাংকিং বিভাগের প্রধান মো. শাফকাত হোসেন, প্রধান ডিজিটাল কর্মকর্তা খালিদ হোসেন, কার্ড বিভাগের প্রধান মো. আবু বকর সিদ্দিক, খুচরা গ্রাহক বিভাগের প্রধান তাহসিন তাহের এবং ব্র্যান্ড বিভাগের প্রধান মো. রজার ইবনে আজাদ।

এদিকে শেয়ারট্রিপের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী ও সহ-প্রতিষ্ঠাতা সাদিয়া হক, ব্যবস্থাপনা পরিচালক কাশেফুর রহমান, এসটি পে-র প্রধান ব্যবসা কর্মকর্তা মোহাম্মদ তোয়েবুর রহমান, প্রধান বিক্রয় কর্মকর্তা শিবলী সাদিক, প্রধান অর্থ কর্মকর্তা আরুপ রতন বড়ুয়া এবং বিপণন বিভাগের প্রধান সহকারী মহাব্যবস্থাপক এমডি নাফিজ চৌধুরী। এ সময় দুই প্রতিষ্ঠানের অন্যান্য আরো ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানিয়েছেন, এ অংশীদারিত্বের মাধ্যমে এমটিবির গ্রাহককেন্দ্রিক ডিজিটাল ব্যাংকিং সেবা আরো বিস্তৃত হবে। পাশাপাশি ভ্রমণ ও জীবনযাত্রার অভিজ্ঞতা আরো সহজ ও সুলভ হবে।

আরো