‘সোনালী ব্যাংকের চিফ ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন কে বিদায় সংবর্ধনা’
দীর্ঘ ৩ দশকের কর্মজীবন শেষে অবসরে যাচ্ছেন সোনালী ব্যাংক পিএলসির চিফ ইঞ্জিনিয়ার (জেনারেল ম্যানেজার) জনাব মো. দেলোয়ার হোসেন।
১৩ অক্টোবর সোমবার ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স কক্ষে তাঁর বিদায় উপলক্ষে এক সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের এমডি অ্যান্ড সিইও জনাব মো. শওকত আলী খান।
ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব খান ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরবৃন্দ, প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজারবৃন্দসহ অন্যান্য নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে জনাব মো. দেলোয়ার হোসেন কর্মজীবনের স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানে বক্তারা বিদায়ী জিএমের ব্যাংকের প্রতি অবদান তুলে ধরেন এবং তাঁর সুস্থ ও আনন্দময় অবসর জীবন কামনা করেন।
চিফ ইঞ্জিনিয়ার জনাব মো. দেলোয়ার হোসেন ১৯৯৫ সালে সোনালী ব্যাংকে তাঁর কর্মজীবন শুরু করেন। তিনি ২০২২ সালের ০৯ মার্চ সোনালী ব্যাংকের চিফ ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগপ্রাপ্ত হন।