ধারাবাহিক পতনে জিপিএইচ ইস্পাতের শেয়ার বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক

পুঁজিবাজারে তালিকাভুক্ত স্টিল উৎপাদনকারী প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত লিমিটেড সাম্প্রতিক সময়ে ধারাবাহিক দরপতনের মুখে পড়েছে। কোম্পানির শেয়ারমূল্য টানা নিম্নমুখী ধারা বজায় রেখেছে।

তথ্য অনুযায়ী, ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে জিপিএইচ ইস্পাতের প্রতি শেয়ার বাজারদর ছিল ২১ টাকা। ধারাবাহিক পতনের পর অক্টোবর মাসের শেষ কার্যদিবসে সেই দর নেমে আসে ১৭ টাকা ৬০ পয়সায়। সর্বশেষ নভেম্বরের প্রথম সপ্তাহে বাজারে প্রতি শেয়ারের দাম দাঁড়িয়েছে ১৬ টাকা ৫০ পয়সা।

এভাবে ধারাবাহিক দরপতনের ফলে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে। অনেকে শেয়ার বিক্রির চাপ বাড়াচ্ছেন, ফলে বাজারে জিপিএইচ ইস্পাতের লেনদেনেও অস্থিরতা দেখা দিয়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

উল্লেখ্য, সম্প্রতি প্রতিষ্ঠানটি হংকং স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হওয়ার প্রক্রিয়া শুরুর ঘোষণা দেয়। ঘোষণার পর বিনিয়োগকারীদের মধ্যে প্রাথমিকভাবে ইতিবাচক সাড়া দেখা গেলেও, পরবর্তীতে আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তা ও দেশীয় বিনিয়োগকারীদের মুনাফা প্রত্যাশা বেড়ে যাওয়ায় বিক্রির চাপ বাড়ে।

এ বিষয়ে জিপিএইচ ইস্পাতের এক কর্মকর্তা বলেন, “আমরা দীর্ঘমেয়াদে কোম্পানির সম্ভাবনা নিয়ে আশাবাদী। বাজারে সাময়িক ওঠানামা স্বাভাবিক।”

অন্যদিকে এক বিনিয়োগকারী জানান, “এখনই যদি বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনা না যায়, তাহলে শেয়ারের পতন ঠেকানো কঠিন হবে। আমরা এখন জিপিএইচ ইস্পাতের শেয়ার নিয়ে সত্যিই আতঙ্কে আছি।”

আরো