সড়ক দুর্ঘটনায় তিতাস গ্যাসের সহকারী প্রকৌশলীর মৃত্যু

গভীর দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি-এর কর্মকর্তা প্রকৌ. আবুল হাসনাত মোঃ সাজেদুর রহমান (সহকারী প্রকৌশলী, আঞ্চলিক বিক্রয় বিভাগ—নরসিংদী) গত শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যা আনুমানিক ৬টায় ঢাকা–সিলেট মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। পরে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৩৪ বছর ৪ মাস ১৪ দিন। মরহুমের গ্রামের বাড়ি পাবনা জেলায়, সেখানেই তাঁকে দাফন করা হয়। তিনি স্ত্রী ও পিতা-মাতাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের অকাল প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ তায়ালার দরবারে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

আরো