রোমাঞ্চকর ফাইনালের মধ্য দিয়ে শেষ হলো ব্যাংকার্স ৭-এ-সাইড ফুটবল ফিয়েস্তা ২০২৬

দেশের শীর্ষস্থানীয় ব্যাংকগুলোর অংশগ্রহণে আয়োজিত “ব্যাংকার্স ৭-এ-সাইড ফুটবল ফিয়েস্তা ২০২৬ – সিজন ২” সফলভাবে সম্পন্ন হয়েছে। দুই দিনব্যাপী এই টুর্নামেন্টটি ৯ ও ১০ জানুয়ারি ২০২৬ তারিখে ঢাকার বসুন্ধরা স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতাটি ব্যাংকিং পেশাজীবীদের মধ্যে সৌহার্দ্য, দলগত ঐক্য ও ক্রীড়াসুলভ মানসিকতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এই টুর্নামেন্টে মোট ১২টি ব্যাংক অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী ব্যাংকগুলো হলো— এইচএসবিসি, ইস্টার্ন ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, সিটি ব্যাংক পিএলসি, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, সাউথইস্ট ব্যাংক , এনআরবি ব্যাংক, পুবালী ব্যাংক, মেঘনা ব্যাংক , শিমান্ত ব্যাংক, সিটিজেন্স ব্যাংক এবং কমিউনিটি ব্যাংক।

এ সম্পর্কিত আরো সংবাদ

প্রতিযোগিতার কাপ বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দ্য সিটি ব্যাংক, আর ইস্টার্ন ব্যাংক হয় রানার্সআপ। প্লেট বিভাগে চ্যাম্পিয়ন হয় কমিউনিটি ব্যাংক, রানার্সআপ হয় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। এছাড়া বোল বিভাগে শিরোপা জেতে মেঘনা ব্যাংক, যেখানে সিটিজেন্স ব্যাংক রানার্সআপ হয়।

টুর্নামেন্টটির টাইটেল স্পনসর ছিল গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং গোল্ড স্পনসর ছিল ইস্টার্ন ব্যাংক পিএলসি। অন্যান্য স্পনসরদের মধ্যে ছিল এনআরবি ব্যাংক পিএলসি, মোশাররফ গ্রুপ, মে ইন্টারন্যাশনাল ট্রেড সার্ভিসেস লিমিটেড, মেডি কানেক্ট ও চৌধুরী বাড়ি।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্টার্ন ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব আলী রেজা ইফতেখার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনআরবি ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক জনাব মো. শাহীন হাওলাদার, জাতীয় ফুটবল দলের খেলোয়াড় সাইয়েদ শাহ কাজেম কিরমানে, সাবেক জাতীয় ক্রিকেটার হালিম শাহ এবং সাবেক ব্যাংকার জনাব জিশান হাসিব।

আরো