এসবিএসি ব্যাংক ও মে ইন্টারন্যাশনাল ট্রেড সার্ভিসের মধ্যকার চুক্তি স্বাক্ষর

এসবিএসি ব্যাংক পিএলসি এবং মে ইন্টারন্যাশনাল ট্রেড সার্ভিসেস লিমিটেডের মধ্যকার সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সমঝোতা স্মারকে চুক্তি স্বাক্ষর হয়েছে। এসবিএসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এস. এম. মঈনুল কবীর এবং মে ইন্টারন্যাশনাল ট্রেড সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ আমিনুল কবির নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এ সময়ে এসবিএসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ রবিউল ইসলাম, উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আলতাফ হোসেন ভূঁইয়া, আন্তর্জাতিক বিভাগের প্রধান ও ভিপি মোঃ মাজহারুল হাসান, মে ইন্টারন্যাশনাল ট্রেড সার্ভিসের উপব্যবস্থাপনা পরিচালক লায়লা কউকিনে আরাসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ চুক্তির আওতায় এসবিএসি ব্যাংককে মে ইন্টান্যাশনাল ট্রেড সার্ভিসেস লিমিটেড আন্তর্জাতিক কনটেইনার ট্র্যাকিং ও ভেসেল স্ক্রিনিং সিস্টেমের তথ্য প্রদানে সহযোগিতা করবে।

আরো